পারস্যে ইসলামের দূত
পারস্যে ইসলামের দূত – হযরত মুসান্না বিন হারিসা রাঃ এর মৃত্যুর পর ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত হন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাঃ। সাদ রাঃ ৩০ হাজার মুজাহিদকে সাথে নিয়ে কাদিসিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। এরপর তিনি এমনভাবে সৈন্যবিন্যস্ত করেন যে, সামনে থাকবে ইরাকের ময়দান আর পেছনে থাকবে আরবের পাথুরে ভূমি। যেন বিজয় অর্জিত