About Me

ধলেশ্বরী নদীর শাখা হিসেবে প্রাচীনকালে বুড়িগঙ্গা নদীর উৎপত্তি হয়। আর এই বুড়িগঙ্গা নদীর উত্তর তীরের গাঁ ঘেষেই গড়ে উঠে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক শহর ঢাকা। ব্যস্ততম এই ঢাকা শহরে কোনো এক ভোরে জন্ম হয় আমার। ছোটবেলা থেকেই আমার বেড়ে উঠা এই ঢাকায়। গ্রামে এত বেশি থাকি নি।

শৈশবের প্রতিটি স্মৃতিই আমার মানসপটে ভেসে উঠে কখনো কখনো। কোনো একদিন স্কুল জীবনের ইতি ঘটিয়ে বাবার হাত ধরে মাদ্রাসায় প্রবেশ করি। পরিচিত হই ভিন্ন এক জগতের সাথে। সাথী সঙ্গীদের সাথে পড়তে শুরু করি কায়েদা ও আমপারা।

জাগতিক শিক্ষার পাশাপাশি একজন ভালো মুসলিম হওয়ার জন্য এবং আল্লাহর বাণী বুঝার জন্য ইসলামী শিক্ষা অর্জনের চেষ্টা করি সর্বদা। কুরআন-হাদীস বুঝা এবং মানার জন্য আমি আমার জীবনকে ওয়াকফ করতে চাই। মহান আল্লাহর সেই বাণী সর্বদা সামনে থাকে। “তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে”

Scroll to Top