ভূমিকম্প শুধুই কি বৈজ্ঞানিক থিওরি?

ভূমিকম্প শুধুই কি বৈজ্ঞানিক থিওরি? – সকাল ১০টা বেজে ৩৬ মিনিট। ২১ নভেম্বর ২০২৫ বিল্ডিংগুলো হঠাৎ প্রচণ্ড জোরে কেঁপে উঠল।

বড়ো বড়ো সুপারি গাছগুলো যেভাবে বাসাতে দোল খায়, ঠিক সেভাবেই বিল্ডিংগুলো নড়তে শুরু করল। শুরু হয়ে গেল আশেপাশের মানুষদের চিৎকার। মানুষ দৌড়ে নামছে বাসাবাড়ি থেকে।

ঘরে বসে কাজ করছিলাম। ঠিক এমন সময়েই অনুভব করি, আমি নড়ছি। জানালার কাচগুলো ঝনঝন করে উঠছে। এত জোরে কাপুনী এই প্রথম অনুভব করলাম।

ভেবেছিলাম, আজই হয়তো শেষ দিন। মৃত্যু ঘনিয়ে এসেছে। আমার অন্তরে ভেসে উঠল বিল্ডিংগুলো ধুলিৎসাত হয়ে গেলে আমার লাশ খুঁজে পাওয়া যাবে তো?

জোরে জোরে ইস্তেগফার পড়ছিলাম। যদিও হঠাৎ মনে পড়ল, মৃত্যুর আগে তাওবা কবুল হয় না!

অবশেষে ভূমিকম্প থেমে গেল। ভূমিকম্পের উৎপত্তি ছিল বাংলাদেশেই। এক সূত্রে শুনেছি গাজীপুর থেকে।

আরেক সূত্রে শুনেছি, নরসিংদী থেকে। সে যাই হোক, দেশে এমন ভয়াবহ ভূমিকম্প হয়তো এই প্রথম।

রিখটার স্কেলে যদিও 5.2 বলেছে। কিন্তু এটিকে 5.8 বা 6.0 মনে হলো। সর্বশেষ সূত্র মোতাবেক জানা গিয়েছে, ভূমিকম্পে প্রায় ১০ জনের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। আহত হয়েছে শতাধিক।

বহু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার শহরের কিছু বিল্ডিং অন্য বিল্ডিংয়ের উপর হেলে পড়েছে।

ভূমিকম্প নিয়ে ভূরি ভূরি বৈজ্ঞানিক থিওরি আছে। চাইলে তা কপচানো যায়। সেসব বাদ দিয়ে কুরআন-হাদীস থেকে কিছু আলোচনা আনা যাক। আল্লাহ তায়ালা বলেছেন,

ظَهَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَهُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّهُمۡ یَرۡجِعُوۡنَ

মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা (অসৎ পথ হতে) ফিরে আসে। (সূরা রুম, আয়াত ৪১)

اَفَاَمِنَ اَهۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَهُمۡ بَاۡسُنَا بَیَاتًا وَّ هُمۡ نَآئِمُوۡنَ

রাতে যখন তারা ঘুমিয়ে থাকে তখন আমার শাস্তি এসে তাদেরকে গ্রাস করে ফেলবে – এটা হতে কি জনপদের অধিবাসীরা নির্ভয় হয়ে পড়েছে? (সূরা আরাফ, আয়াত ৯৭)

ভূমিকম্প হলো আমাদের জন্য সতর্কবার্তা। যদিও আমরা বড়োই অকৃতজ্ঞ। চলুন এখন থেকেই তাওবা করি। এখন থেকেই ইসলামকে আঁকড়ে ধরি ইনশাআল্লাহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top