ভাঙনের পূর্বপ্রস্তুতি
- লেখক : আব্দুর রহমান আল হাসান
- বিষয় : বাদ-মতবাদ, রচনা
- প্রকাশ : এপ্রিল ২০২৫
- পৃষ্ঠা : ২৫১
- মলাট : হার্ডকভার
ভাঙনের পূর্বপ্রস্তুতি বইটি পাঠককে কিছু তিক্ত অথচ বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করায়। শেখায় প্রশ্ন করতে, শেখায় অন্ধভাবে কোনো কিছু মেনে না নিতে। বইটি কয়েকটি অংশে ভাগ করা, তাই যে কোনো অংশ থেকে শুরু করলেও বোধগম্যতায় সমস্যা হবে না।
এখানে আলোচিত হয়েছে সেক্যুলারিজম, ফেমিনিজম, এলজিবিটি ইস্যু, ডেমোক্রেসি—যা আজকের সময়ে ভীষণভাবে আমাদের জীবন ও সমাজকে প্রভাবিত করছে। আমরা এই মাটির সন্তান, তাই এই ভূখণ্ডের রাজনীতি, ইতিহাস ও সম্ভাব্য ভবিষ্যৎ বোঝা আমাদের জন্য জরুরি। সেই সাথে বইটিতে তুলে ধরা হয়েছে সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দিক—যা অনেকেই মুখ ফুটে বলতে চায় না। লেখক এই তিক্ত সত্যগুলোকে স্পষ্ট ভাষায় হাজির করেছেন, যেন পাঠক চোখ খুলে দেখতে পারে, বুঝতে পারে এবং নিজের মতো করে ভাবতে শেখে। এটি শুধুমাত্র একটি বই নয়; বরং একটি প্রামাণ্য দলীল। যা আমাদের বিশ্বাস, মূল্যবোধ আর চিন্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ।