হাদীসের সনদ

সনদ এক অনুপম সেতুবন্ধন, আল্লাহ তা’আলা যে সকল পন্থায় ইলমে অহীকে সংরক্ষণ করেছেন, তার মাঝে সনদ অন্যতম। হেরাগুহা থেকে উৎসারিত আলোক রশিতে উদ্ভাসিত মহান পুরুষ রহমাতুল্লিল আলামীনের সাথে সকল মুহাদ্দিসীনে কেরামের সোনালী ফ্রেমে বাঁধা এক সুগভীর ও নিবীড় সম্পর্কের সংক্ষিপ্ত নাম সনদ। ইতিহাসের ঘূর্ণায়মান সিড়ি বেয়ে এর মাধ্যমেই আমাদের পর্যন্ত পৌঁছেছে ‘বিশুদ্ধ হাদীস’ এর নূরানী আলো, ইসলামে সনদের গুরুত্ব অপরিসীম। 

মূলত: সনদের প্রতি অবহেলার কারণেই পর্ববর্তী ধর্মগুলো বিকৃত এবং এক পর্যায়ে তা রহিত হয়ে গেছে। তাই দ্বীন-ইসলামের ভিত্তি রাখা হয়েছে সনদের নির্ভরযোগ্যতা ও তার বিশুদ্ধতার উপর। এ প্রসঙ্গে প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন সনদ দ্বীনের গুরুত্বপূর্ণ একটি অংশ। সনদ যদি না থাকত তাহলে যার যা ইচ্ছা তাই বলত। তাই সনদের এই অপরিসীম গুরুত্বের প্রতি লক্ষ্য করে হেফাজতে দ্বীনের স্বার্থে আমাদের আসাতিযায়ে কেরাম থেকে অর্জিত সনদের ধারাবর্ণনার একটি অংশ পেশ করা হলো।

হাদীসের সনদ
Scroll to Top